রামগড়ে সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরন

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
রামগড়ে সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরন

মোঃমাসুদ রানা,  রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ এর খাগড়াছড়ি জেলার নেতৃবৃন্দ রামগড়ে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ওয়াদুদ ভূইয়ার ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরন করা হয়েছে।

সোমবার ১০ নভেম্বর বিকালে রামগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সনাতন সমাজ কল্যান পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নির্মল কান্তি দাসের নেতৃত্বে গণসংযোগ করা হয়। 

এতে আরও উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যান পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক ও পুজা উদযাপন ফ্রন্ট এর জেলা সভাপতি আশোক মজুমদার, ফ্রন্টের জেলার সিনিয়র সহ সভাপতি শিউলী বিশ্বাস, সম্পাদক বাবুল দেওয়ানজী, সাংগঠনিক সম্পাদক সমীর সাহা, প্রচার সম্পাদক রাজীব রায় সহ হিন্দু উন্নয়ন সংসদের নেতৃবৃন্দ এবং রামগড় এর সনাতনী নেতৃবৃন্দ।