রাবির সোহরাওয়ার্দী হলে ইসলামী ছাত্র শিবিরের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০০ পিএম
রাবির সোহরাওয়ার্দী হলে ইসলামী ছাত্র শিবিরের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রাবি প্রতিনিধি:

 রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণা শেষে সোহরাওয়ার্দী হলের প্রতিটি ব্লক ও কক্ষজুড়ে লিফলেট এবং প্রচার সামগ্রীতে ছেয়ে যায় হলের প্রায় সব জায়গা। এতে হলে উল্লেখযোগ্য পরিমাণে ময়লা-আবর্জনা জমে যায়।

এ প্রেক্ষিতে ইসলামী ছাত্র শিবির, সোহরাওয়ার্দী হল শাখার উদ্যোগে শনিবার সকালে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীদের সহযোগিতায় হলের বিভিন্ন ব্লক ও কক্ষ থেকে লিফলেট, পোস্টারসহ সকল বর্জ্য অপসারণ করা হয়।

উদ্যোক্তারা জানান, “নির্বাচন শেষে ক্যাম্পাস ও হলের সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব। শিক্ষার্থী হিসেবে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের সামাজিক কর্তব্য।”

অভিযান শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের আহ্বান জানান— “হল ও ক্যাম্পাস পরিষ্কার রাখতে সবাই যেন নিজ নিজ দায়িত্ব পালন করে।”