রাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় :
রাকসু নির্বাচনের ইতিহাসে এবারের ভোটে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সালাহউদ্দিন আম্মার । সিনেট-এ ছাত্র প্রতিনিধি পদে তিনি পেয়েছেন ১২,৮৩৩ ভোট যা এবারের নির্বাচনে যেকোনো পদে, যেকোনো প্রার্থীর মধ্যে সর্বোচ্চ।
শুধু তাই নয়, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২,৬৮৭ ভোট, যা দ্বিতীয় সর্বোচ্চ। আর তৃতীয় সর্বোচ্চ ভোটও সালাহউদ্দিন আম্মারের দখলে— জেনারেল সেক্রেটারি (জিএস) পদে তিনি পেয়েছেন ১১,৫৩৭ ভোট
শিক্ষার্থীরা বলছেন, “আম্মার ভাইয়ের প্রতি শিক্ষার্থীদের এই ভালোবাসা তাঁর কাজ, সততা আর মানুষের প্রতি দায়বদ্ধতার ফল।” একজন সাধারণ শিক্ষার্থী মন্তব্য করেন, “আম্মার শুধু প্রার্থী নন, তিনি ছিলেন একজন প্রেরণা— শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।”
নির্বাচনের পর সালাহউদ্দিন আম্মার বলেন,
“আমি শিক্ষার্থীদের ভালোবাসায় ঋণী। এই ভোট শুধু আমার প্রতি নয়, এটি ন্যায়, দায়িত্ব আর পরিবর্তনের প্রতি শিক্ষার্থীদের বিশ্বাসের প্রকাশ।”
সালাহউদ্দিন আম্মারের এই সাফল্য রাকসু নির্বাচনের ইতিহাসে শুধু একটি পরিসংখ্যান নয় এটি শিক্ষার্থীদের প্রত্যাশা, আস্থা ও মানবিক সম্পর্কের এক সুন্দর প্রতিফলন।









