মা‌টিরাঙ্গায় ত্রিপুরা কি‌শোরী ধর্ষনের অ‌ভি‌যো‌গে মামলা, গ্রেফতার -২

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম
মা‌টিরাঙ্গায় ত্রিপুরা কি‌শোরী ধর্ষনের অ‌ভি‌যো‌গে মামলা, গ্রেফতার -২

বিপ্লব তালুকদার, খাগড়াছ‌ড়ি প্রতিনিধি:

 খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ১৪ বছ‌রের এক ত্রিপুরা কি‌শোরী গনধর্ষনে অ‌ভি‌যো‌গে ৪ জ‌নের বিরু‌দ্ধে মামলা ও ২জন‌কে গ্রেফতার ক‌রা হ‌য়ে‌ছে।

বুধবার ২২অ‌ক্টোবর রা‌ত ৯টার দি‌কে ভুক্ত‌ভো‌গির বড়‌বোন বা‌দি হয়ে মা‌টিরাঙ্গা থানায় মামলা‌টি দা‌য়ের ক‌রেন। গ্রেফতারকৃতরা হ‌লেন উপ‌জেলার বেলছড়ির চোংড়াগোপা এলাকার অরুন বিকাশ রোয়াজার ছে‌লে রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও গোমতির উদয় কুমারপাড়া এলাকার আনি রঞ্জন ত্রিপুরার ছে‌লে ডেটল বাবু (১৭) ।

অপর ২আসা‌সি সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও

রিমন ত্রিপুরা (২২) পলাতক র‌য়ে‌ছে। এরা উভয় গোম‌তি উদয় কুমারপাড়া এলাকার বা‌সিন্দ।

 বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার তৌ‌ফিকুল ইসলাস।

তি‌নি জানান, মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায় এক ত্রিপুরা ‌মে‌য়ে‌কে জোরপূর্বক গনধর্ষণের অ‌ভি‌যোগে ভি‌ক্টি‌মের বোন বা‌দি হ‌য়ে রা‌তে ৪ জন ত্রিপুরা যুব‌কের বিরু‌দ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

এর আ‌গে ২০ অক্টোবর উপজেলার অযোধ্যা এলাকায় এক কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে গে‌লে অ‌ভিযুক্ত চার যুবক কি‌শো‌রি‌কে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। জানাজা‌নি হ‌লে পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা করে তা ব্যর্থ হয়। স্থানীয়রা পরবর্তীতে দুইজনকে ধ‌রে পুলি‌শে সোপর্দ ক‌রে। বর্তমা‌নে ভিকটিমসহ আটককৃত দুইজন থানা হেফাজতে আছে। পলাতক ২জন‌কে গ্রেফতা‌রে অ‌ভিযান অভ‌্যাহত র‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।