মাদকবিরোধী অভিযানে বরগুনায় তিন মাদকসেবী আটক ও দণ্ডিত
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ তিনজন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরসভার কোরক এলাকা এবং কলেজ ব্রাঞ্চ রোডের পূর্ব প্রান্তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনা জেলা কার্যালয়ের সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম।
আটক তিনজন হলেন — কোরক স্লুইজ এলাকার আবুল কালামের ছেলে মো. হাসান (৩২), পিটিআই সড়কের মো. কনু মিয়ার ছেলে মো. রিমন (২৮) এবং সোনালী পাড়ার হারুন অর রশিদের ছেলে মাহমুদুল হাসান ইমরান (২৮)।
তাদের কাছ থেকে মোট ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তালুকদার মো. ইন্তেজার হাসান নিম্নরূপ সাজা প্রদান করেন...
মো. হাসানকে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।মো. রিমনকে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ৭ দিনের কারাদণ্ড।মাহমুদুল হাসান ইমরানকে ২ হাজার টাকা অর্থদণ্ডসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করতে জেলা জুড়ে এ অভিজান অভ্যহত থাকবে।









