মাটিরাঙ্গা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
মাটিরাঙ্গা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিপ্লব তালুকদার,   (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ এর খাগড়াছড়ি জেলার নেতৃবৃন্দ তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ওয়াদুদ ভূইয়ার ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকালে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কেন্দ্রীয় সনাতন সমাজ কল্যান পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব ও পুজা উদযাপন ফ্রন্ট এর জেলা সভাপতি অশোক মজুমদার নেতৃত্বে গণসংযোগ করা হয়। 

এতে আরও উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যান পরিষদের জেলা শাখার সভাপতি নির্মল দাশ, পূজা উদযাপন ফ্রন্টের জেলার শাখার সাংগঠনিক সম্পাদক সমীর সাহা, পূজা উদযাপন ফ্রন্টের প্রচার সম্পাদক রাজীব রায় সহ হিন্দু উন্নয়ন সংসদের নেতৃবৃন্দ এবং রামগড় এর সনাতনী নেতৃবৃন্দ....