মনোহরদীতে শ্রী শ্রী পাগলনাথ আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম
মনোহরদীতে শ্রী শ্রী পাগলনাথ আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মোঃ মাসুদ রানা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং পুলিশ সুপার জনাব মো: মেনহাজুল আলম আজ মনোহরদী উপজেলার শ্রী শ্রী পাগলনাথ আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং আয়োজকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা পূজার আনন্দঘন পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান।

স্থানীয় প্রশাসনের এ ধরনের উদ্যোগে এলাকাবাসী ও পূজার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আরো বলেন অতীতের যে কোন পূজা উৎসবের চেয়ে আমরা  নিরাপদে এবং নির্ভয়ে নিশ্চিন্তে   পূজার অনুষ্ঠান  গুলো সম্পূর্ণ করতে পারছি, সকল রাজনৈতিক দল এবং প্রশাসন থেকে সার্বক্ষনি সহযোগিতা পাচ্ছি।