ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে রাসেল ও ফয়সাল

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে রাসেল ও ফয়সাল

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষ (সেশন ২০২০-২১) এর শিক্ষার্থী মো: রাকিবুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের স্নাতক তৃতীয় বর্ষ (সেশন ২০২১-২২) এর শিক্ষার্থী মো: ফয়সাল।

তাদের নেতৃত্বে ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী হুমায়ুন হুমু। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের আলিফ রহমান ফাহাদ, ব্যবস্থাপনা বিভাগের মেহেদী আরেফিন ও উম্মে সুলাইম হানি, বাংলা বিভাগের রাকিবুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের কাওসার আহমেদ শাহিন ও ইলিয়াস হোসাইন আবিদ, পরিসংখ্যান বিভাগের আব্দুল্লাহ আল মিরাজ ও তানজিহ্য তনু, লোক প্রশাসন বিভাগের লুৎফুন্নেসা স্মৃতি, বাংলা বিভাগের নুরে আলম ও শাহ মো: সোয়েব এবং মার্কেটিং বিভাগের তাসমিয়া তাবাসসুম তিশা।

এছাড়া সম্পাদক পরিষদে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আশরাফুল ইসলাম শিমুল।

নবনির্বাচিত সভাপতি মো: রাকিবুল ইসলাম রাসেল বলেন, ভোলা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবো। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভোলার শিক্ষার্থীদের স্বাতন্ত্র্য বজায় রেখে জেলার মান-মর্যাদা রক্ষা করবো।

অন্যদিকে, সাধারণ সম্পাদক মো: ফয়সাল বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা ঐক্য, ভ্রাতৃত্ব ও সেবার নতুন যাত্রা শুরু করেছি। সাধারণ সম্পাদক হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি— পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করবো, নবীন শিক্ষার্থীদের পাশে থাকবো এবং ভোলার সুনাম অক্ষুণ্ণ রাখতে কাজ করবো। আমরা সবাই মিলে কাজ করলে এই পরিষদ হবে ভোলার শিক্ষার্থীদের গৌরব ও অনুপ্রেরণার প্রতীক।

ভোলা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।