বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ
আব্দুল কাইউম :
পাবনার বেড়া পৌরবাজারে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় বেড়া উপজেলার পৌরবাজারের সুধানের দোকানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়শা খাঁন। এ সময় ৫০৮টি কারেন্ট জাল (আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা) ও ১০টি চায়না দুয়ারি জাল (আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা) জব্দ করা হয়।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা জনাব দীপক কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পাবনা সদর মোঃ আব্দুল হালিম, উপজেলা মৎস্য কর্মকর্তা বেড়া মোঃ নাসিরুদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, জব্দকৃত জালগুলো আইন অনুযায়ী ধ্বংস করা হবে। পাশাপাশি এ ধরনের অবৈধ জাল ব্যবহার ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।









