বাগাআচড়াঁয় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১১:০৬ পিএম
বাগাআচড়াঁয় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত

শার্শা প্রতিনিধি:

যশোরের শার্শার বাগাআচড়াঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতৃক ঘোষিত ৩১ দফা জণগনের মধ্যে ব্যাপক প্রচারের লক্ষে শার্শা উপজেলার বাগআঁচড়ায় কর্মি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ শে অক্টোবর) সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে  বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এ কর্মি সমাবেশে অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে’ এতে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এসময় প্রধান অতিথি নেতা কর্মিদের উদ্দেশ্য বলেন, সামনে আসন্ন জাতীয় নির্বাচন, এ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করতে হবে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল যাকেই নমিনেশন দেবে সবাই কাঁধে কাঁধ রেখে তার পক্ষে ও ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। মণে রাখতে হবে ধানের শীষ কোন ব্যক্তির প্রতীক না। এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক

কর্মি সমাবেশে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি  আব্দুল মজিদ ও রুহুল আমিন,, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাফা কামাল মিন্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, দপ্তর সম্পাদক আলমগীর কবির,সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,অর্থ সম্পাদক মিয়াদ আলী,যোগাযোগ সম্পাদক কামরুজ্জামান,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম হোসেন আশা, যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান, যুবদল নেতা কবির হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, বিএনপির নেতা জামাল মাষ্টার, মিকাইল হোসেন মনা,শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান আরিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।