পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল কাইউম :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনে বিএনপির প্রার্থী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল ভাড়ারা ইউনিয়ন এর সভাপতি মানজাদুল করিম ময়েন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মুন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভাঁড়ারা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ।

এছাড়া সভায় বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিঠুন, হিমায়েতপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. মাছুদ রানা, সরকারি শহীদ বুলবুল কলেজ শাখার ছাত্রনেতা আব্দুর রহিম রোহানসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জনগণের আস্থার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও নির্যাতনের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই হবে।