পাবনা নগর বাড়ি টার্মিনাল বন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
পাবনা নগর বাড়ি টার্মিনাল বন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা

পাবনা প্রতিনিধি:

পাবনা নগরবাড়িতে ৫৬৩ কোটি ব্যায়ে আধুনিক নদী বন্দর এর টার্মিনাল কমপ্লেক্স উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ শনিবার ৮ নভেম্বর সকল ১১ টায় প্রধান অতিথি হিসেবে পাবনা নগরবাড়ি বিআইডব্লিউটিএ’র নদী বন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন 

সরকার একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। 

আপনার যদি ভালো ভোট চান তবে আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে।

 বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, নবনির্মিত এই আধুনিক টার্মিনাল কমপ্লেক্স নদী বন্দরের সেবার মান বৃদ্ধি, যাত্রী ও পণ্য পরিবহন সহজীকরণ এবং সামগ্রিক বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্তে 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব সদস্য প্রকৌশল এ কে এম ফজলুল হক, 

  নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বাড়ি,

নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।