পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন সভাপতি তানিম হাসান

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম
পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন সভাপতি তানিম হাসান

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন ইংরেজি বিভাগের (২০১৯-২০ শিক্ষাবর্ষের) ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এস এম তানিম হাসান।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে সংগঠনটির দপ্তর সম্পাদক এইচ এম অভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সভাপতি নাঈমুর রহমান নাঈম ব্যক্তিগত কারণে তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। বিধিবলে অদ্য ১৬ অক্টোবর ২০২৫ তারিখ থেকে এস এম তানিম হাসান সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে নতুন সভাপতির প্রতি দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সামাজিক সংগঠন, যা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।