পাবনায় পরিবেশ অধিদপ্তর এর গ্রীন স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
আব্দুল কাইউম :
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়’-এর আয়োজনে এবং ‘ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’-এর সহায়তায় ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ২০২৫’ উপলক্ষে পরিবেশ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল ১০টায়, ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে। সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল রাজ্জাক এবং সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা-এর সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর।
বক্তারা জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ রোধ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা–কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তায় উদ্বুদ্ধ করতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।









