'পলিসি হ্যাকাথন ২০২৫'-এ দেশসেরা উদ্ভাবনী ভাবনায় জাবি শিক্ষার্থীরা
রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি:
আইআইডি (Institute of Informatics and Development) ও ইয়ুথ ফর পলিসি আয়োজিত “Education in Times of Transition” শীর্ষক Policy Hackathon 2025-এ ১ম রানার-আপ ও বেস্ট ইনোভেটিভ আইডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে '(সাভারের দল Amuni kau )’। দেশের ২২টি জেলার প্রতিনিধিত্বকারী দলের মধ্যে থেকে বিজয়ী দল হিসেবে তারা সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। দলের চার সদস্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ২২টি জেলার অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে ১৫টি দল নির্বাচিত হয় ঢাকায় পাঁচ দিনব্যাপী আয়োজিত রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য। নিবিড় প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোমবার (১৪ অক্টোবর ২০২৫) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে...
চার সদস্য বিশিষ্ট দলের সদস্যরা হলেন দর্শন বিভাগের মো. ওয়ায়েজ রিজন, ভূগোল ও পরিবেশ বিভাগের অনন্ত ত্রিপুরা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের টনি ত্রিপুরা ও মায়মুনা বিনতে সাইফুল।
দলের প্রস্তাবিত প্রকল্পের নাম ছিল “Amuni Kau” (অমুনি কাও) — যার অর্থ “সবার জন্য মাতৃভাষায় শিক্ষা”। এতে মাতৃভাষাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার নীতিগত প্রস্তাব উপস্থাপন করা হয়...
আইআইডি ও ইয়ুথ ফর পলিসির এই হ্যাকাথনের এর মূল লক্ষ্য ছিল দেশের তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত করা এবং শিক্ষাব্যবস্থার রূপান্তরকালে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা। বিজয়ী দল হিসেবে Team CareerVerse তাদের নীতিগত প্রস্তাব ও উদ্ভাবনী ধারণার জন্য বিশেষ স্বীকৃতি অর্জন করে। দলটি শিক্ষা খাতে রূপান্তরকালে তরুণদের নীতিনির্ধারণে ভূমিকা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে বিচারকদের মুগ্ধ করে...
দলের সদস্য মো. ওয়ায়েজ রিজন বলেন, “আমরা বিশ্বাস করি, মাতৃভাষায় শিক্ষা পাওয়ার অধিকার সবারই আছে। আমাদের প্রস্তাবনার লক্ষ্য ছিল এমন একটি নীতি তৈরি করা, যেখানে প্রত্যেক শিশু নিজের ভাষায় শিখে বেড়ে উঠতে পারে।”
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা, প্রযুক্তি, অন্তর্ভুক্তি ও উদ্ভাবনভিত্তিক নীতি প্রস্তাবনা উপস্থাপন করেন।









