নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চু/রির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আ-ট-ক করেছে স্থানীয় জনতা
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি :
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বসুরহাট উত্তর বাজার বুড়ীর মসজিদের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাচ্ছিল ওই চোর। তবে দ্রুত গতিতে রিকশা নিয়ে পালানোর সময় বসুরহাট জিরো পয়েন্টে পৌঁছালে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলে।
অটোরিকশার মালিক মোঃ ইউসুফ জানান, "আমি আমার রিকশাটি একটি রিকশা পার্টসের দোকানের পাশে রেখে রিকশার জন্য কিছু মালামাল কিনছিলাম। এরই ফাঁকে অতি দ্রুত এই চোর রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জিরো পয়েন্টে লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে।"
আটকের পর ক্ষুব্ধ জনতা চোরকে মারধর করে। পরে তাকে পুনরায় বুড়ীর মসজিদের সামনে নিয়ে আসা হয়। এসময় বাজারে ব্যাপক ভিড় তৈরি হয়।









