নৃত্যকে এগিয়ে নিতে খাগড়াছড়িতে অনুশীলন করছে প্রিয়ন্তী নৃত্যাঙ্গন

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম
নৃত্যকে এগিয়ে নিতে খাগড়াছড়িতে অনুশীলন করছে প্রিয়ন্তী নৃত্যাঙ্গন

বিপ্লব তালুকদার,  খাগড়াছড়ি প্রতিনিধি:

নৃত্য যতটা নান্দনিক, ততটাই কঠিন। এই কঠিন নৃত্য ভালোবেসে আগলে রাখার ইচ্ছা ও ধৈর্য অনেকেরই থাকে না। যাঁরা পারেন, তাঁরা সময়টাকে জয় করতে পারেন। 

ছোটবেলায় থেকে বিভিন্ন প্রোগ্রামে নাচ দেখতেন প্রিয়ন্তী তখন থেকে ভাবতো সেই  নাচ শিখবে  কিন্তু বিভিন্ন বাঁধা আর প্রতিবন্ধকতার কারণে নাচ শিখা হয়নি প্রিয়ন্তী ।

তার সেই স্বপ্ন অধরাই রয়ে যায়। এরপর অষ্টম শ্রেণীতে উঠার পর প্রিয়ন্তী সেই অধরা স্বপ্নকে ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়। এর পিছনে সবচেযে বড় অবদান রাখেন প্রিয়ন্তী মা। তখনো অনেক বাধা আসে কিন্তু থেমে যাননি প্রিয়ন্তী তার মায়ের অনুপ্রেরণায়  সুস্মিতা নৃত্যালয়ে ভর্তি হন প্রিয়ন্তী পরে নাচের তালিম নেন। পরে প্রিয়ন্তী নৃত্য জীবনে অনেক বড় অবদান রাখেন সুস্মিতা ত্রিপুরা । সুস্মিতা ত্রিপুরা সহায়তায় প্রিয়ন্তীর পথচলা শুরু এবং অনেক দূর এগিয়ে গেছেন তার কাছ থেকে ২/৩বছর নাচ শেখার পর নাচের স্কুল খুলেন প্রিয়ন্তী নৃত্যাঙ্গন

এরপর থেকে মাত্র একজন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয় "প্রিয়ন্তী নৃত্যাঙ্গন" এর পথচলা। পর্যায়ক্রমে তার শিক্ষার্থী বাড়তে থাকে। এখন সেই একটি ছোট স্কুল পরিচালনা করছে এখন তার ইচ্ছে তার শিক্ষার্থীদের মাধ্যমে  নাচ টাকে বিশ্বদরবারে পৌঁছে দিতে চান। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই নাচ ছড়িয়ে দিতে চায় খাগড়াছড়ির প্রিয়ন্তী নৃত্যাঙ্গন একাডেমি।

 এখন পর্যন্ত ২০ জনেরও বেশি শিক্ষার্থী প্রিয়ন্তী নৃত্যাঙ্গনে এই নৃত্যের প্রশিক্ষন নিচ্ছেন। নাচের প্রশিক্ষনে ব্যস্ত  খাগড়াছড়ির প্রিয়ন্তী নৃত্যাঙ্গন একাডেমির ওস্তাদ ও শিক্ষার্থীরা। আদি নাচরুপ উচ্চাঙ্গ নৃত্যের তালিমে মন-প্রাণ ঢেলে দিয়েছে তারা। উচ্চাঙ্গ নৃত্যের মুদ্রা কঠিন হলেও রপ্ত করতে প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয়ন্তীর ক্ষুদে শিক্ষার্থীরা। 

নৃত্যকে এগিয়ে নিতে পরিকল্পিতভাবে অনুশীলন করছে খাগড়াছড়ির প্রিয়ন্তী নৃত্যাঙ্গন একাডেমি। সময়ের ব্যবধানে নতুনত্বের সাথে তাল মেলাতে গিয়ে, হারিয়ে যাচ্ছে প্রাচীন এই নৃত্য।