নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ পিএম
নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।


সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমান লন্ডন থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরুল হক নুরের সঙ্গে কথা বলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।


রাশেদ খান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ভাই নুরুল হক নুরের খোঁজখবর নেন। এসময় তিনি তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান। পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেন।”


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর কিছুদিন ধরে অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা দিচ্ছেন।


এর আগে নুরুল হক নুরের অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মীসহ দেশের বিভিন্ন প্রান্তের তরুণ সমর্থকেরা উদ্বেগ প্রকাশ করেন এবং তার সুস্থতার জন্য দোয়া চান।


 রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা নুরুল হক নুর ডাকসুর ভিপি থাকাকালীন সময় থেকে আলোচনায় আসেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।