নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে চবিতে কুরআন তিলাওয়াতের আসর
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
সোমবার (৬ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল ৫ টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার প্রতিবাদে চবিয়ান দ্বীনি পরিবার কুরআন তিলাওয়াতের আসর আয়োজন করে।
চবিয়ান দ্বীনি পরিবারের জিম্মাদার মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে কুরআন তিলাওয়াতের এই মজলিসে প্রধান ক্বারী হিসেবে উপস্থিত ছিলেন হিজবুল্লাহ মোহাম্মদ মুজাহিদ। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চবি শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রূমী।
চবিয়ান দ্বীনি পরিবারের শূরা সদস্য মোঃ আব্দুর রহমান বলেন, "আল কুরআন আমাদের প্রাণের স্পন্দন। কুরআনের আলোয় আমরা হিদায়াতের পথ খুঁজে পাই। সেই কুরআনের অবমাননা কোনো ভাবেই মেনে নেওয়া সম্ভব না৷ আমরা চাই, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচিত কুরআন অবমাননাকারীর দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।"









