নরসিংদীর মনোহরদীতে আন্তঃস্কুল বিতর্ক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মাসুদ রানা, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে “পারিবারিক অসচেতনতা ই মাদকাসক্তির প্রধান কারণ” শিরোনামে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এম. এ. মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দুলাল আকন্দ, অফিসার ইনচার্জ, মনোহরদী থানা, নরসিংদী; জনাব মোঃ ফারুক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মনোহরদী, নরসিংদী; এবং জনাব এডভোকেট আসাদুজ্জামান, আয়কর উপদেষ্টা, ঢাকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করে জনাব তাজুল ইসলাম,সভাপতি, একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে দুটি বৃক্ষ রোপণ করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিপক্ষ দল বিজয় অর্জন করে.
অনুষ্ঠানে বক্তারা বলেন, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ও অভিভাবকদের সচেতনতার অভাবই মাদকাসক্তি প্রতিরোধের প্রধান বাধা। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে পরিবার, সমাজ ও বিদ্যালয়কে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী বার্তা তুলে ধরে সবাইকে “মাদককে না বলুন” শপথে শামিল করেন।









