নবীনদের বরণে রায়পুর সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান ‎

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
নবীনদের বরণে রায়পুর সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান  ‎

‎মোঃ তানজু, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

‎রায়পুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫’।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

‎প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ।

‎এছাড়া বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা সভাপতি আব্দুর রহমান চৌধুরী, সাবেক জেলা সভাপতি সাইফ রাকিব, জেলা সেক্রেটারি মো. আরমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন

‎ “জীবনের এই নতুন অধ্যায়ে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সৃজনশীলতায় মনোযোগী হতে হবে।”

‎ “দেশের নেতৃত্বে আসতে হলে শুরু থেকেই নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।”

‎ “ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে পরিষ্কার ধারণা ও লক্ষ্য স্থির করলেই সাফল্য ধরা দেবে।”

‎অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা ফুল, শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে বরণ হয়ে নেন। তারা জানান, এ ধরনের আয়োজন তাদের মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে।