দেশে দ্রুত আলো ছড়াচ্ছে খুলনা ক্যাবল শিল্প লিমিটেড
মো:বোরহান কবির, খুলনা প্রতিনিধি:
খুলনার খানজাহান আলী থানার শিরোমণি শিল্প এলাকার ভৈরব নদীর তীরে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তার শিল্প কারখানা বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড। এটি দেশের শতভাগ উৎপাদনমুখী ও লাভজনক একটি শিল্প প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির উৎপাদিত টেলিকম কপার ক্যাবল দেশের শতভাগ চাহিদা পূরণ করছে। দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যখন ধুঁকছে, তখন ক্যাবল শিল্প লিমিটেড গত ৫ বছরে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ১৪৮ কোটি টাকা।
প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনার পাশাপাশি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ওয়াসার উপযোগী এইচডিপিই/এইচডিডি পাইপ উৎপাদনের নতুন মেশিন স্থাপন, ইন্টারনেট ও ল্যান নেটওয়ার্কে ব্যবহৃত ল্যান ক্যাবল প্লান্ট স্থাপনের মাধ্যমে দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শতভাগ চাহিদা পূরণের মধ্যমেয়াদি পরিকল্পনা এবং ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে দেশের বিদ্যুৎ সেক্টরে অবদান রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।









