ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ফরিদপুর-২
ডেস্ক রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে লড়বেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। ফরিদপুরের নগরকান্দা উপজেলা, সালথা উপজেলা ও ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ২৩৭টি আসনে দলটির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।









