তৃতীয় সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম
তৃতীয় সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি

ডেস্ক রিপোর্ট:

জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমির ঘরে এসেছে নতুন অতিথি। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিটে তার স্ত্রী কামরুন নেসা এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন এই গায়ক।

এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের সঙ্গে এ আনন্দের খবরটি শেয়ার করেন রুমি। পোস্টে নবজাতকের একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, “সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে।”

জানা গেছে, নবজাতকের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান। রুমি ও কামরুন নেসা দম্পতির সংসারে এটি দ্বিতীয় সন্তান।

আরফিন রুমির প্রথম সংসারেও এক পুত্রসন্তান রয়েছে। ২০০৮ সালে তিনি ভালোবেসে গায়িকা লামিয়া ইসলাম অনন্যাকে বিয়ে করেছিলেন। তবে সেই দাম্পত্যে বিচ্ছেদ ঘটে।

এরপর ২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন রুমি। তবে তখনও তিনি প্রথম স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেননি বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় একসময় ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়েন এই গায়ক। এমনকি প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তারও হতে হয় তাকে।

বর্তমানে সংগীতচর্চার পাশাপাশি পারিবারিক জীবন নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন রুমি। নতুন অতিথির আগমনে পরিবারে এখন উৎসবের আমেজ।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যের ঘর।