তারেক রহমানের হুঁশিয়ারি: "গুপ্ত স্বৈরাচার" ঠেকাতে ঐক্যের ডাক
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী দিনে দেশে "গুপ্ত স্বৈরাচার" আবির্ভূত হতে পারে। তিনি বলেন, জনগণকে সেই স্বৈরাচার থেকে রক্ষা করার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের ওপর বর্তায়। এজন্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার ওপর তিনি জোর দেন।
শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন,
"গত ১৬ বছর আমরা প্রকাশ্য স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মীরা গুম-খুনের শিকার হয়েছেন, অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। আজ সেই স্বৈরাচারের পতন ঘটেছে। এখন আমাদের প্রধান কাজ দেশ গঠন এবং দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী পুনর্গঠন করা।"
তিনি আরও বলেন,
"জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস। জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে, তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানেই বিএনপি। আমাদের একটাই লক্ষ্য— সবার আগে বাংলাদেশ।"
ঐক্যের শপথ
তারেক রহমান সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখন বক্তব্যের সময় শেষ, সামন









