ড. শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাকসুর কার্যক্রম শুরু
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কার্যক্রম আজ অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের চেতনার প্রতীক শহীদ অধ্যাপক ড. শামসুজ্জোহা স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে।
এ সময় উপস্থিত ছিলেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ সকল সম্পাদক, সহ-সম্পাদক এবং নির্বাহী সদস্যবৃন্দ..
শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে তাঁরা শহীদ জোহা স্যারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তচিন্তা, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আদর্শে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, রাকসুর কার্যক্রম যেন সর্বদা শহীদ জোহা স্যারের আদর্শে অনুপ্রাণিত থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, সেটিই হবে তাঁদের অঙ্গীকার।









