ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে ৩১-দফা লিফলেট বিতরণ
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি:
শনিবার (১৮ অক্টোবর) ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু) আসনের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ৩১-দফা লিফলেট বিতরণ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
হরিণাকুণ্ডু উপজেলার শাখারিদহ বাজারে উপস্থিত সাধারণ জনগণের মাঝে তিনি ৩১-দফা লিফলেট বিতরণ করেন। এ-সময় তিনি বিএনপির পক্ষে গণমানুষের পরিপূর্ণ সমর্থন কামনা করে জাতীয়তাবাদী আদর্শের বার্তা পৌঁছে দেন।
সম্প্রতি, ঝিনাইদহ-২ আসনে বিএনপির মনোয়নকে কেন্দ্র করে টানটান উত্তেজনা চলছে। তারই অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদের নাম। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক এই ছাত্রনেতা।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫ আয়োজন করে ইতোমধ্যে তিনি জয় করেছেন সাধারণ মানুষের মন। জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত ৩১-দফা লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে আসাদুজ্জামান আসাদ ঝিনাইদহ-২ আসনের সাধারণ মানুষের দৌঁড় গোড়ায় পৌঁছে দিচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর আদর্শের বার্তা।
৩১-দফা লিফলেট বিতরণকালে সাবেক এই ছাত্রনেতা বলেন,
"আপনারা জানেন, বিএনপি গণমানুষের দল। আগামীতে জনগনের ভোটে বিএনপি সরকার গঠন করলে, জনগণের স্বার্থে ৩১-দফা কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক কাজ করে যাবে। দেশ ও জনগণের কল্যাণ সাধনই বিএনপির একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য।"
গণসংযোগে উপস্থিত ছিলেন, সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, হরিণাকুণ্ডু থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বান্টু, জেলা ছাত্রদলের সহ সভাপতি জান্নাতুল আলম জীম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, জেলা ছাত্রদলের কামরুল ইসলাম, কেসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব আহমেদ ও সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুর্য মিয়া। এছাড়াও, উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ, সকল শ্রেণি-পেশার মানুষ।









