ঝিনাইদহে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
ঝিনাইদহে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন

বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ

বিএনপির পক্ষে পরিপূর্ণ গণ সমর্থন চেয়ে বৃহস্পতিবার বিকালে হরিনাকুণ্ডু উপজেলার সড়াবাড়িয়া বাজার থেকেএক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এ সময় শোভাযাত্রাটি হরিণাকুণ্ডু ও ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গণসংযোগে প্রায় ১৫ শত মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রা শেষে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেক বিন্নী গোলজারের মোড়ে বৃক্ষরোপণ উপলক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক বিন্নী গ্রাম বিএনপির সভাপতি এনামুল হক লিয়াকতের সভাপতিত্বে ও হরিনাকুণ্ডুু থানা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বকুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, হরিণাকুণ্ডু থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বান্টু, জেলা ছাত্রদলের সহ সভাপতি জান্নাতুল আলম জীম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, জেলা ছাত্রদলের কামরুল ইসলাম, কেসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব আহমেদ ও সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুর্য মিয়া। এছাড়াও, উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ, সকল শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 

"বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় গেলে জাতির সামনে ৩১-দফার আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন। তন্মধ্যে, ২৯ নং দফাটি হলো- জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ। তারই অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমি বৃক্ষরোপন কর্মসুচি হাতে নিয়েছি। বিএনপি গণমানুষের দল। বিএবিএনপি আগামীতে সরকার গঠন করলে, দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে।"