ঝিনাইদহে ধানক্ষেতে মিলল কৃষকের হাত-পা বাঁধা মরদেহ
মোঃ আসাদুজ্জামান,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসারুদ্দিন মন্ডল ওরফে ইসা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকার মাঠ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। ইসা রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
নিহতের ছেলে জুলহক জানান, তার বাবা ছিলেন দিনমজুর কৃষক। শীত মৌসুমে খেজুর গাছ কাটার কাজ করতেন। অন্যান্য গাছিদের খেজুর গাছ কাটার দঁড়ি ও অন্যান্য সামগ্রী তৈরি করে দিতেন।
বুধবার সন্ধ্যায় অজ্ঞাত গাছির বাড়িতে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে হওয়ার পর থেকেই ইসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর পায় পরিবার।
ছেলে জুলহাক তার বাবাকে হত্যা করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।
প্রতিবেশি মশিউর রহমান জানান, ইসারুদ্দিন মন্ডল নিরীহ মানুষ ছিলেন। কারও সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্ব না থাকায়, হত্যাকাণ্ডের মূল কারণ সম্পর্কে তেমন একটা ধারণা করতে পারছেন না তিনি।









