জুলাই গণহত্যার বিচার, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন পাশসহ ৫ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার ছাত্র সমাবেশ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
জুলাই গণহত্যার বিচার, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন পাশসহ ৫ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার ছাত্র সমাবেশ

ঢাকা কলেজ প্রতিনিধি:

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, বেলা ১১.৩০ টায়, নীলক্ষেত মোড়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন চালু, অবিলম্বে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ঢাকেবি) আইন পাশ, স্কুল-কলেজের ফি কমানো এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১০ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র ফ্রন্ট ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদক নাহিয়ান রেহমান রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন মীরপুর বাঙলা কলেজ শাখার সংগঠক জোবায়ের হোসেন জিহাদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান ভূঞা, ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার এবং ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান। সমাবেশ শেষে মিছিল ঢাকা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “শিক্ষাকে দিন দিন বাণিজ্যিক পণ্যে পরিনত করা হয়েছে। ঢাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। এগুলোতে শিক্ষা ব্যয় দিন দিন সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ টিউশন ফি, অগণতান্ত্রিক ব্যবস্থাপনা পুরোপুরি ছাত্রস্বার্থ বিরোধী। ঢাকার সাত কলেজের দীর্ঘ দিনের সংকট নিরসনে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও যথাযথ অংশীজনের সাথে আলাপ আলোচনা করে রূপরেখা দিতে পারেনি। জারি করা হয়নি অধ্যাদেশ। আমরা অবিলম্বে এই সংকটগুলো নিরসনের দাবি জানাচ্ছি। 

গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের দৃশ্যমান কোন বিচার হয়নি। অবিলম্বে শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।"