জাবির ১০নং আবাসিক হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১২:১৯ এএম
জাবির ১০নং আবাসিক হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০নং হলের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব হল) নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। 

সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ নং (ছাত্র) হলের প্রভোস্ট জনাব মোহাম্মদ রেজাউল রকিব-এর অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলামকে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়ে উক্ত নিয়োগ বাতিল করা হবে।