জাতীয় নাগরিক পার্টির ১০ নেতাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত
মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় কমিটির ১০ জন নেতাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছে। এ জন্য তাদের পূর্ববর্তী সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভাগভিত্তিক সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা হলেন—
রংপুর বিভাগ: ড. আতিক মুজাহিদ
রাজশাহী বিভাগ: ইমরান ইমন
সিলেট বিভাগ: এহতেশাম হক
ময়মনসিংহ বিভাগ: আশেকিন আলম
ঢাকা বিভাগ: সাইফুল্লাহ হায়দার
ফরিদপুর বিভাগ: নিজাম উদ্দীন
চট্টগ্রাম বিভাগ: এস এম সুজা উদ্দিন
কুমিল্লা বিভাগ: মো. আতাউল্লাহ
খুলনা বিভাগ: ফরিদুল হক
বরিশাল বিভাগ: অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী এক মাসের মধ্যে এই নেতাদের নেতৃত্বে দেশের সব মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, নতুন সাংগঠনিক কাঠামো গঠনের মাধ্যমে এনসিপি দেশের প্রতিটি অঞ্চলে কার্যক্রম আরও গতিশীল করতে পারবে।









