জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার বিচারের দাবিতে গোবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম
জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার বিচারের দাবিতে গোবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মো: নাঈম আশরাফ খাঁন, গোবিপ্রবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য মো: জুবায়েদ হোসেন রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনার সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার নেতাকর্মীরা।

আজ সোমবার (২০ অক্টোবর ) দুপুর ২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের লিপুজ চত্বর থেকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 জানা যায়, জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

বিক্ষোভ মিছিল শেষে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুত বলেন,"বিগত সাড়ে ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা দেখেছি ছাত্রদলের নেতাকর্মীরা বেছে বেছে টার্গেট কিলিং এর শিকার হতো। যে নেতাকে মনে হতো স্বৈরাচারের হুমকি তাকেই টার্গেট কিলিং এর শিকার হতো। জুলাই -আগস্টের রক্তের বিনিময়ে যে সরকার বসে আছে,সে সরকারের আমলেও দেখতে পাই, আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের বেছে বেছে টার্গেট কিলিং এর শিকার হতে হচ্ছে। আমরা দেখতে পাই,কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ভাই ও সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়েদ ভাইকে হত্যা করা হয়েছে।প্রতিটি হত্যা পিছনে কি রহস্য লুকায়িত আছে,সে রহস্য  উন্মোচন করতে হবে। যদি রহস্য  উন্মোচন করা না হয়, তাহলে ছাত্রদল বসে থাকবে না। প্রতিটি হত্যার রহস্যের পিছনে কারা বা কোনো সন্ত্রাসী  সংগঠন জড়িত আছে কিনা তা রহস্য উন্মোচন করতে হবে। সন্ত্রাসী সংগঠনকে বাঁচানোর জন্য অন্য দোষী সাব্যস্ত করে রায় দেয়া হলে সে রায় মেনে নেওয়া হবে না। কোন অসাধু উদ্দেশ্য সফল হতে দেয়া যাবে না। অসদ উদ্দেশ্য সফল করার জন্য প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন যখনই কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তখনই ছাত্রদলের নেতাকর্মীদের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে সাম্য ভাইকে হত্যা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হবে কিছুদের মধ্যে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের এক ছাত্রদলের ভাইকে হত্যা করা হয়েছে।  এটার পিছনে অন্য কোন সন্ত্রাসী সংগঠন বা অন্য কোনো কারণ জড়িত থাকে তাহলে আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। "