জঙ্গল সলিমপুরে ‘এখন টিভির’ দুই সাংবাদিকের উপর হামলা

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পিএম
জঙ্গল সলিমপুরে ‘এখন টিভির’ দুই সাংবাদিকের উপর হামলা

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বেসরকারি চ্যানেল এখন টেলিভিশনের চট্টগ্রাম প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো. পারভেজ রহমান আহত হয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) সকালে এ হামলার ঘটনা ঘটে ...

জানা যায়, হোসাইন আহমেদ জিয়াদ ও মো.পারভেজ পেশাগত কাজে তথ্য সংগ্রহে জঙ্গল সলিমপুর এলাকায় গেলে হঠাৎ তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও ক্যামেরা-সরঞ্জামাদি ভাঙচুর করে....

এ ঘটনায় সাংবাদিক সমাজে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ।

এ বিষয়ে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব বলেন, 'চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে টিসিজেএ নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্টস মো. পারভেজ রহমান এবং চট্টগ্রাম অফিস প্রধান হোসেন জিয়াদের উপর হামলা হয়েছে। এই হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।’