ছেলে সন্তানের বাবা হলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ
ডেস্ক রিপোর্ট:
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ছেলে সন্তানের বাবা হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর স্ত্রী পুত্রসন্তানের জন্ম দেন।
হাসনাতের এক ঘনিষ্ঠজন দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সন্তানের বাবা হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।”
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নবজাতক এবং তাঁর মা চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁদের বাসায় নেওয়া হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা বার্তা জানাতে শুরু করেছেন। অনেকেই নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
হাসনাত আব্দুল্লাহ এনসিপির একজন তরুণ নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছেন। সাম্প্রতিক বছরগুলোতে দলের বিভিন্ন কার্যক্রমে তাঁর নেতৃত্বের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে।









