চীনের হংহে বিশ্ববিদ্যালয়ে রাবি উপাচার্য এর দ্বিপাক্ষিক আলোচনা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
চীনের হংহে বিশ্ববিদ্যালয়ে রাবি উপাচার্য এর দ্বিপাক্ষিক আলোচনা

স্বাধীন খন্দকার , রাবি প্রতিনিধি:

চীন সফররত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আজ বুধবার চীনের হংহে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইয়াং শানছাও-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন।

আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন কনফুসিয়াস ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণসহ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, উচ্চতর পর্যায়ে যৌথ গবেষণা কার্যক্রম এবং পিএইচডি পর্যায়ের বৃত্তি প্রদানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, হংহে বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট শেনজি ইয়াং এবং উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, রাবি উপাচার্যের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সপ্তাহব্যাপী চীন সফরে রয়েছে।