চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা ‘সার্বজনীন ছাত্র ঐক্য পরিষদ’

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম
চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা  ‘সার্বজনীন ছাত্র ঐক্য পরিষদ’

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আংশিক প্যানেল ঘোষণা করেছে ‘সার্বজনীন ছাত্র ঐক্য পরিষদ’।

 চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাইদ রেদোয়ান। সাধারণ সম্পাদক (জিএস) পদে ইতিহাস বিভাগের শিক্ষার্থী আরাফাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে একই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে মনোনীত করা হয়েছে।

১৩ সদস্যের এ আংশিক প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: রবিউল হাসান

দপ্তর সম্পাদক: শাখাওয়াত হোসেন

সহ-দপ্তর সম্পাদক: তাসনীম ফাত্তাহ কিবরিযা

ছাত্রী কল্যাণ সম্পাদক: মুসররত কবির পৃথা

সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: রফিকুল ইসলাম

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: এএম তৌহিদুল হক

আইন ও মানবাধিকার সম্পাদক: মশিউর রহমান দূর্জয়

নির্বাহী সদস্য: রায়হান মিয়া

সংবাদ সম্মেলনে এজিএস প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী হলেও দলীয় প্যানেলে মনোনয়ন না পাওয়ায় তিনি সমমনাদের নিয়ে এ আংশিক প্যানেল গঠন করেছেন। প্যানেল ঘোষণার পর থেকে তিনি দলীয় কার্যক্রম থেকেও অব্যাহতি নিয়েছেন।

তার দাবি, ভিপি, দপ্তর সম্পাদক এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরাও ছাত্রদলের কর্মী ছিলেন। সবাই দলীয় প্যানেলের জন্য সাক্ষাৎকার দিলেও কাউকে মনোনীত করা হয়নি।