চাকসু নির্বাচনের প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সাথে আবারো হতে যাচ্ছে মতবিনিময় সভা
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচন সংক্রান্ত সামগ্রিক বিষয় নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা আগামী রবিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচন কমিশনার ও সদস্য-সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী সংশ্লিষ্ট সকল প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সময় মতো উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৬ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় থাকবে এমনটাই আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।









