চরভদ্রাসনে পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম
চরভদ্রাসনে পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার  পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে।  বৃহস্পতিবার(৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত  অভিযানে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব 

 সকাল থেকে রাত্র পর্যন্ত চলা এ অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আর জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জাতীয় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে প্রতিদিনই পদ্মা নদীতে টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারাদেশে মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশ ধরা, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এ অবস্থায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ স্থানীয় এ

 মাদ্রাসায় বিতরণ করা হয়।