চবি তে অনুষ্ঠিত হয়েছে ‘এনভায়রনমেন্টাল ওয়ার্কশপ

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম
চবি তে অনুষ্ঠিত হয়েছে ‘এনভায়রনমেন্টাল ওয়ার্কশপ

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক অনন্য আয়োজন— ‘এনভায়রনমেন্টাল ওয়ার্কশপ ২০২৫’। বুধবার (৫ নভেম্বর) মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিসারিজ অনুষদের মিলনায়তনে আয়োজিত কর্মশালাটি আয়োজন করে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (CUSS), সহ-আয়োজক হিসেবে ছিল আমাল ফাউন্ডেশন।

সপ্তাহব্যাপী ‘এনভায়রনমেন্টাল উইক ২০২৫’-এর দ্বিতীয় পর্ব হিসেবে অনুষ্ঠিত এ কর্মশালায় আলোচনায় উঠে আসে তিনটি গুরুত্বপূর্ণ দিক—

১. এনার্জি সাসটেইনেবিলিটি

2. লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট

৩. থ্রি আর (Reduce, Reuse, Recycle) নীতির বাস্তব প্রয়োগ

অনুষ্ঠানের শুরুতে আমাল ফাউন্ডেশনের সহকারী পরিচালক সারাহ জাবীন ও সিনিয়র প্রজেক্ট অফিসার সামিরা মেহনাজ সংস্থার চলমান কার্যক্রম, স্কলারশিপ ও নারী উন্নয়ন উদ্যোগ তুলে ধরেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন র‍্যানকন হোল্ডিংসের সিইও তানভীর শাহরিয়ার রিমন, যিনি তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তাধারায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গড়তে এখনই আমাদের দায়িত্বশীল হতে হবে।”

কর্মশালার তিনটি সেশন পরিচালনা করেন—

ইসরাত করিম ইভ, প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিচালক, আমাল ফাউন্ডেশন

রুনি রহমান, হেড অব সিএসআর, বিএসআরএম

অরল্যান্ডো টেইলর, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, এএইউডব্লিউ ল্যাবরেটরি স্কুল

সভাপতিত্ব করেন CUSS সভাপতি কে. এম. সিফাত শাহরীণ স্বচ্ছ। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আল ফোরকান ও অধ্যাপক ড. লায়লা খালেদা।

সমাপনী বক্তব্যে ড. আল ফোরকান বলেন,

“পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। তরুণ প্রজন্ম এখনই যদি সচেতন হয়, তাহলে ভবিষ্যৎ পৃথিবী হবে আরও টেকসই ও বাসযোগ্য।”

দিনব্যাপী ওয়ার্কশপে কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা, শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, ‘এনভায়রনমেন্টাল উইক ২০২৫’-এর অংশ হিসেবে ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে ‘এনভায়রনমেন্টাল হ্যাকাথন’, এবং শিগগিরই চবি ক্যাম্পাসে আয়োজন করা হবে ‘ক্লিন ক্যাম্পাস’ কার্যক্রম।