চবি ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আংশিক কমিটির দুই বছর পর এল পূর্ণতা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৫০ পিএম
চবি ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আংশিক কমিটির দুই বছর পর এল পূর্ণতা

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :

দীর্ঘ ২৬ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টায় কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে রয়েছেন —

সহ-সভাপতি ৬০ জন,

যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন,

সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন,

সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন,

এবং সদস্য ৬২ জন।

উল্লেখ্য চবি ছাত্রদল শাখার বর্তমান সভাপতি মোঃ আলাউদ্দীন মহসীন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

এর আগে ২০২৩ সালের আগস্টে মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রদল পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল। তবে নানা জটিলতার কারণে প্রায় দুই বছর পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া সম্ভব হয়নি।

ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী, একটি কমিটির মেয়াদ সর্বোচ্চ দুই বছর। সেই হিসেবে আংশিক কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল সংগঠনটি।