চবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
চবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিআরএফ ইয়ুথ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। 

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চবি বিবিএ ছাউনিতে এই ক্যাম্পেইন চলে।

দিনব্যাপী আয়োজনে মোট ৪২ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, ২৪ জন নতুন রক্তদাতা সংগ্রহ এবং ৩ জন নতুন সদস্য সংগঠনে যুক্ত হন। এটি ছিল বিআরএফ ইয়ুথ ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রথম ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

ক্যাম্পেইন শেষে সংগঠনটির সদস্য রনি সিএমসিতে (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল) গিয়ে

 (এ পজিটিভ) রক্তদান করেন। সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ নিয়াজ আহমেদ বলেন, “মানুষের রক্তের প্রয়োজন মুহূর্তের ব্যাপার। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন নিজের রক্তের গ্রুপ জানে এবং প্রয়োজনে অন্যের পাশে দাঁড়ায়। এটি আমাদের মানবিক দায়িত্ব।”

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আহমেদ সিয়াম বলেন “রক্তদান শুধু একটি দান নয়, এটি জীবন বাঁচানোর এক মহৎ কাজ। এটি ছিল আমাদের প্রথম ফ্রী ব্লাড ক্যাম্পেইন, দ্বিতীয় ক্যাম্পেইনটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। চবি শিক্ষার্থীরা সবসময় সামাজিক কাজে এগিয়ে আসে, আমরা সেই ধারাবাহিকতাই বজায় রাখতে চাই।”

এ ছাড়া সংগঠনটির সদস্য, ফিশারিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. কাউসার বলেন, “প্রথমবারের আয়োজনেই আমরা শিক্ষার্থীদের চমৎকার সাড়া পেয়েছি। এতে অনুপ্রাণিত হয়ে আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই।”

 ক্যাম্পেইনের সফল আয়োজন ও সেবামূলক কার্যক্রমের জন্য বিআরএফ ইয়ুথ ক্লাব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে......

সংগঠনটির পরবর্তী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার চবি স্টেশনে।