চবিতে অনুষ্ঠিত হয়েছ মিনার আয়োজিত সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পিএম
চবিতে অনুষ্ঠিত হয়েছ মিনার আয়োজিত সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মিনার কর্তৃক আয়োজিত দ্বিতীয় সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর (বুধবার) বিকেল ৩টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয় মোহাম্মদ পারভেজের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে।

অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াহইয়া আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দীন,

প্রফেসর ড. আবু বকর রফিক, প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারি, ও প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার।

অনুষ্ঠানটিতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ড.মিজানুর রহমান আজহারী। 

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান মোহাম্মদ আলী,

চাকসুর 

নবনির্বাচিত ভিপি 

ইব্রাহীম হোসেন রনি,

ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এনামুল হক,

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শহীদুল্লাহ হক,এবং অন্যান্য সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ ক ম আব্দুল কাদের (সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, চবি)।

বক্তব্যে অধ্যাপক ড. শহীদুল্লাহ হক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদের শাসন নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

অধ্যাপক ড. এনামুল হক বলেন, “ঐতিহাসিকদের মতে মদিনার সনদ মানবাধিকারের অন্যতম দলিল।” তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার আহ্বান জানান।

দিনব্যাপী এ অনুষ্ঠানে গজল পরিবেশনা, মহানবী (সা.)-এর জীবন ও রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা, এবং ইসলামিক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।