চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচনের ফল গ্যাজেট আকারে প্রকাশ
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ২০২৫-এর নির্বাচিত প্রতিনিধিদের নাম গ্যাজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার(২১অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এবং নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকীর স্বাক্ষরিত গ্যাজেটটি প্রকাশ করা হয়।
গ্যাজেটে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভার ২৫ নম্বর সিদ্ধান্তে অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে নিম্নবর্ণিত প্রার্থীদের স্ব-স্ব পদে এক বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
গ্যাজেট অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা হলেন—
সহ-সভাপতি (ভিপি): মো. ইব্রাহীম হোসেন (ইব্রাহীম রনি)
সাধারণ সম্পাদক (জিএস): সাঈদ বিন হাবিব
যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস): আইয়ুবুর রহমান (তৌফিক)
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন
সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: তামান্না মাহবুব প্রীতি
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর)
সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ হোসাইন (জিহাদ আহনাফ)
দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান
সহ-দপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত
ছাত্রী কল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার (দ্বীপা)
সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদাউস রিতা
এছাড়া—
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক: মো. মাহবুবুর রহমান
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান
স্বাস্থ্য সম্পাদক: আফনান হাসান ইমরান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মো. মোনায়েম শরীফ
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান সোহান
যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. ইসহাক ভূঁঞা
সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক: ওবাইদুল সালমান
আইন ও মানবাধিকার সম্পাদক: মো. ফজলে রাব্বি তৌহিদ
পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ
নির্বাহী সদস্য: জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাস, সালমান ফারসী ও মো. সোহানুর রহমান।
ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, অধ্যাপক ড. বেগম ইসমত আরা হকসহ অন্যান্য কমিশনার ও কর্মকর্তারা।









