চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েস শাখার নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েস শাখার নতুন কমিটি ঘোষণা

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) গ্রীন ভয়েস সংগঠনের পক্ষ থেকে আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিক সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকিরুল ইসলাম জাকির।

সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল জাবের, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুন হাবিব ও আব্দুস সাবেক।

সাংগঠনিক সম্পাদক মোছাঃ মাহমুদা আক্তার, কোষাধ্যক্ষ মোঃ রোমান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ মুনহা, এবং ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ সানজিদা খাতুন।

এছাড়া সমাজকল্যাণ, সাহিত্য, বন ও পরিবেশ, নারী প্রশিক্ষণ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়কসহ বিভিন্ন দপ্তরে প্রায় ৫২ জন সদস্য দায়িত্ব পেয়েছেন।

কমিটি ঘোষণার উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিষেক ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নদী গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস শাখার কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আহমেদ হানিফ।

এখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট গ্রীন ভয়েস শাখার সভাপতি ও সদস্যবৃন্দ। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েস শাখার প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন,

“আমরা মূলত কাজ করি পরিবেশ রক্ষায় এবং তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ৭ম কমিটি ঘোষিত হলো আজ। আমি বিশ্বাস করি, এই নতুন নেতৃত্ব গ্রিন ভয়েসের কার্যক্রমকে আরও বেগবান করবে। এছাড়াও সাম্প্রতিক চাকসু নির্বাচনে আমাদের গ্রিন ভয়েসের ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে দুইজন বিজয়ী হয়েছেন—এটি আমাদের জন্য গর্বের।”

নতুন কমিটির সভাপতি অনিক সরকার তার অনুভূতি প্রকাশ করে বলেন,

“গ্রীন ভয়েস শুধু একটি সংগঠন নয়, এটি এক ধরনের প্রতিশ্রুতি—প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রতীক। আমরা ক্যাম্পাসজুড়ে পরিবেশ সচেতনতা বাড়াতে, বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে এবং বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করব।”ক্যাম্পাস ছাড়াও আমরা ক্যাম্পাসের বাহিরেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবো।

নতুন কমিটির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির বলেন,

“গ্রীন ভয়েস সবসময় তরুণদের হাতে পরিবর্তনের বার্তা পৌঁছে দেয়। আমাদের এই নতুন টিম পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে, টেকসই উন্নয়নের ধারণা ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কাজে উৎসাহিত করতে কাজ করবে।”

এছাড়া আপ্যায়ন বিষয়ক সম্পাদক সৌরভ হাসান বলেন,

“পরিবেশ রক্ষার লড়াইয়ে তরুণদের অংশগ্রহণ আশার আলো দেখাচ্ছে। গ্রীন ভয়েসের এই নতুন কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজ আন্দোলনের ধারাকে আরও শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন ভয়েসের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ,চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট গ্রীন ভয়েস শাখার সভাপতি ও সদস্যবৃন্দ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

দেশজুড়ে গ্রিন ভয়েস পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, এবং সবুজ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।