গোবিপ্রবির আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান মানসুরা খানম
মো: নাঈম আশরাফ খাঁন, গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক মানসুরা খানম।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রেজিস্ট্রার মো.এনামউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে ০৩ (তিন) বছরের জন্য নিয়োগ দেয়া হলো। এ জন্য তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।
সহযোগী অধ্যাপক মানসুরা খানম ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া থেকে আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপরে তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সভাপতি সহযোগী অধ্যাপক মানসুরা খানম বলেন,"আমি আগেও দুইবার সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করেছি, আমি যেন আমার উপরে অর্পিত এই গুরু দায়িত্ব সফল ভাবে পালন করতে পারি এবং আমি আমার বিভাগের উন্নয়নে বদ্ধ পরিকর ,এটাই আমার কামনা এবং সহকর্মী ও শিক্ষার্থীবৃন্দের সহযোগিতা কামনা করছি।"
সহযোগী অধ্যাপক মানসুরা খানম আইন বিভাগের সভাপতি নিযুক্ত হওয়ায় উক্ত বিভাগের শিক্ষার্থীরা আনন্দিত। শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,"একজন মা যেমন সন্তানকে খুব যত্নে আগলে রাখেন এবং লালন পালন করেন, ম্যাম আমাদেরকে এবং আমাদের ডিপার্টমেন্টকে সেরকম স্নেহ, ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন।অক্লান্ত পরিশ্রম করে বিভাগের উন্নয়ন করছেন।"
উল্লেখ্য, বর্তমানে সহযোগী অধ্যাপক মানসুরা খানম আইন অনুষদের ডিন এর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উক্ত বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।২০১৬ সালের ১৯ জুন থেকে ২০১৭ সালের মাঝামাঝি(মাতৃত্বকালীন ছুটির জন্য পুর্ন মেয়াদ সম্পন্ন হয়নি) এবং ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত গত দুই মেয়াদে আইন বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।









