গোবিপ্রবিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১২ দিন ছুটি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
গোবিপ্রবিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১২ দিন ছুটি

মো: নাঈম আশরাফ, গোবিপ্রবি প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ১২ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৬  সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ ছুটি।

 বুধবার (২৪ সেপ্টেম্বর) রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও উপ-রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রদান করা হয়।

এতে বলা হয়, ২৩/০৯/২০২৫ তারিখ অনুষ্ঠিত ৩৬তম একাডেমিক কাউন্সিলের ৩৬/৭সিদ্ধান্ত মোতাবেক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূর্বঘোষিত ২৬/০৯/২০২৫ থেকে ০৪/১০/২০২৫ তারিখ পর্যন্ত ছুটি ০৬/১০/২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ০৭/১০/২০২৫ তারিখ শুধুমাত্র একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ০৭/১০/২০২৫ থেকে প্রশাসনিক এবং ০৮/১০/২০২৫ তারিখ একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে।

এছাড়াও ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, পরিবহণ, মেডিকেল, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বৃক্ষরাজি রক্ষণাবেক্ষণ কার্যক্রম) যথারীতি চালু থাকবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়কগণ এইরূপ কাজের যথাযথ তদারকি করবেন।