গোবিপ্রবিতে আন্তঃবিভাগ FREE FIRE LAN TOURNAMENT 2025-এর ফাইনাল অনুষ্ঠিত
মো: নাঈম আশরাফ খাঁন, গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ই-স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত “আন্তঃবিভাগ FREE FIRE LAN TOURNAMENT 2025”-এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্টের সফল আয়োজন।
এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৩৬ টি দল অংশ নেয়। একাধিক রাউন্ডের কঠিন লড়াই শেষে ফাইনালে জায়গা করে নেয় ১২ টি দল। রুদ্ধশ্বাস লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় মার্কেটিং বিভাগের MARKETING GLADIATORS টিম এবং প্রথম রানার্স আপ রসায়ন বিভাগের Nemesis E-Sports টিম এবং দ্বিতীয় রানার্স আপ আন্তজার্তিক সম্পর্ক বিভাগের Team Havoc।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল। সার্বিক পরিচালনায় ছিলেন ই-স্পোর্টস ক্লাবে সভাপতি কাজী মোহাম্মদ মুর্তাজা। এসময় অতিথিরা বিজয়ী দলগুলোকে ট্রফি, মেডেল ও পুরস্কার প্রদান করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল বলেন, "ছাত্র হিসেবে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের গেমিং ইভেন্টে যাওয়া গুরুত্বপূর্ণ। আমি ফুট ইঞ্জিনিয়ারিং শিক্ষক হিসেবে এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তোমাদের বলতে চাই, এই গেমিংটা শুধুমাত্র বিনোদন হিসেবে নেওয়া খেয়াল রাখতে হবে যাতে এটা সত্যি কারণ হয়ে না দাঁড়ায়। কারন গেমিং আসক্তি অনেক ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে আমাদের বর্তমান সময়ে।"
ই-স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, "ই- স্পোর্টস নিয়ে আমাদের মাঝে একটা ভূল কনসেপ্ট থাকে,আমরা সেটা থেকে বের হয়ে আসতে হবে। আমরা গ্রাম অঞ্চলে করোনা কালিন সময় থেকে অনলাইন গেমিং আসক্তির ফলে বর্তমান জেনারেশনের উপর একটা প্রভাব পড়ছে,যেটা ব্যাড ইফেক্ট। এই ক্লাব যদি পজেটিভ কিছু করে তাহলে আমরা পাশে থাকবো,বিশ্ববিদ্যালয় পাশে থাকবে।"









