খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু চূড়ান্ত, তারেক রহমানের ফোন
মো: বোরহান কবির, খুলনা প্রতিনিধি :
খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু বিএনপি মনোনয়ন চূড়ান্ত, তারেক রহমানের ফোন।
খুলনা: খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোন করে প্রার্থী হিসেবে কাজ শুরু করতে বলেছেন।
এরপর নজরুল ইসলাম মঞ্জু ফেসবুকে শুকরিয়া জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে সবাইকে নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেছেন। অপর এক পোস্টে দলীয় মনোনয়ন প্রাপ্তির নিয়ে উল্লাস প্রকাশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে নিষেধ করেছেন তিনি।
রোববার সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে ফেসবুকে দেওয়া প্রথম পোস্টে তিনি উল্লেখ করেছেন, মহান আল্লাহ তালার প্রতি শুকরিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রাথী হিসেবে দ্রুত সবাইকে নিয়ে কাজ শুরু করার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশনার জন্য তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে পরবর্তী পোস্টে তিনি উল্লেখ করেন, দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে উল্লাশ প্রকাশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নিষেধ। এছাড়া কাউকে খাটো করা বিদ্বেষ ভাব পোষণ করা এবার দেখে নেব এধরনের উক্তি বা ভাব পোষণ থেকে বিরত থাকার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলবো আমরা সবাই ।









