খাগড়াছড়িতে অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুজন'কে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ( ২ নভেম্বর) দুপুরে মাইনী নদী থেকে বালু উত্তোলনের সময় উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলাবাগান এলাকায় অভিযান পরিচালানা করে আলা উদ্দিন ও শান্তি জীবন চাকমা নামে দুই ব্যক্তিকে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি জানান, দেশের প্রচলিত আইনকে তোয়াক্কা না করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (২) ধারা মোতাবেক আলা উদ্দিন ও শান্তি জীবন চাকমা নামে দুই ব্যক্তিকে কে এক লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।
প্রাকৃতিক সম্পদের ক্ষয়-ক্ষতি রোধে আগামীতেও এ ধরণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।









